‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১৩:০৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১৭:৩৮

আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ দেবে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না।”

তিনি বলেন, “কোনও ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচন করতে পারবেন।”

আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন এবং নির্বাচন করতে চান, তাহলে তিনি করতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনও কারণ নেই।” 

/এএইচএস/জেইউ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
নতুন রাষ্ট্রপতি কে হবেন, জবাবে যা বললেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই
সংসদের বিরোধী দল কি রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারে?
সর্বশেষ খবর
মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে গ্যাসের তীব্র ঘাটতি
মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে গ্যাসের তীব্র ঘাটতি
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
বিরিয়ানির জন্ম কোন দেশে
বিরিয়ানির জন্ম কোন দেশে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া