গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৮:০২ আপডেট : ১৮ জুন ২০২৬, ১৮:০২

সারাদেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত উত্তরে কৃষিমন্ত্রী বলেন, দেশে গম চাষের বিস্তার বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রধান উৎপাদন এলাকায় উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল চক্রে গমকে অন্তর্ভুক্ত করা এবং ধান-গম-পাট ও ধান-গম-মুগডাল চাষাবাদের প্রচলন বাড়ানো।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের হালকা মাটিতে চার ফসলভিত্তিক চাষাবাদ—আগাম আলু, গম, ভুট্টা ও আমন ধান—জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেটের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পাহাড়ি ও সমতল এলাকা এবং তামাক চাষের জমিতেও গম আবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন দিতে সক্ষম উন্নত জাতের গম উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ চলছে। একই সঙ্গে আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে গম ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে সার, বীজসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৪ জেলার ১ লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ১০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক