সাজাপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছে তা প্রাসঙ্গিক না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৭:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৭:৫৩

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা প্রাসঙ্গিক মনে করছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনও কূটনৈতিক ঘাটতি নেই। শেখ হাসিনা কী বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারেই প্রাসঙ্গিক না।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায়– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি যিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কী বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারেই প্রাসঙ্গিক না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে, যেটা অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে। আমরা সঠিক চ্যানেলে চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয় বা যে প্রটোকল বা নর্মস (মানদণ্ড) আছে, সেটা অনুযায়ী তাকে এখানে এনে বিচার করা হবে এবং সেটাই বাংলাদেশের জনগণ চায়।

শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে; যে দুর্নীতি, খুন, গুম হয়েছে সেগুলোর একটি সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের যে প্রক্রিয়া সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না। তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটা চলমান আছে। কূটনীতির কোনও ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে; তারা এটা নিয়ে কাজ করছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রীর জবাব, আইনি জটিলতা আছে কি নাই সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার, সেটা আমরা চালাচ্ছি। সেটাতে কোনও ঘাটতি আমি দেখছি না।

/এসও/আরকে/
সম্পর্কিত
গঙ্গাচুক্তি নবায়নের বিষয়ে ভারতের উদ্দেশে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
সার্ক বাংলাদেশের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনার কাছে হারলেও বিশ্বকাপ সাফল্যের পুরস্কার পেলেন মিসর কোচ 
আর্জেন্টিনার কাছে হারলেও বিশ্বকাপ সাফল্যের পুরস্কার পেলেন মিসর কোচ 
প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ লাখ টাকা পাওয়া গেছে, এখন প্রয়োজন ১০টি স্পিডবোট
চট্টগ্রামে সাড়ে চার লাখ মানুষ পানিবন্দিপ্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ লাখ টাকা পাওয়া গেছে, এখন প্রয়োজন ১০টি স্পিডবোট
ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেফতার ৭
ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেফতার ৭
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?