কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুলাই ২০২৬, ১১:৫৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:৫৮

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। 

সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এই দ্বিপাক্ষিক সাক্ষাতের পাশাপাশি স্পিকার, আধুনিক কাতারের স্থপতি হিসেবে সমাদৃত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করবেন এবং শোকার্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফিরে আসার কথা রয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
সর্বশেষ খবর
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী