রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৭:৪৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:০০

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন রাষ্ট্রপতির সই করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দফতরে পৌঁছে দেন। পরে বিকাল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি’।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার। সংবাদ ব্রিফিংয়ে স্পিকার বলেন, ‘রোগের কারণে তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এই কারণে রাষ্ট্রপতি শারীরিকভাবে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগে করেছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। শপথে বলা থাকে। এই পদ কখনও শূন্য থাকে না।’

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
‘বর্তমান সরকার বিদায়ী রাষ্ট্রপতির প্রতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছে’
সর্বশেষ খবর
আর্জেন্টিনার হার নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে ক্ষুব্ধ কেম্পেস
আর্জেন্টিনার হার নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে ক্ষুব্ধ কেম্পেস
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি