২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, কী ব্যবস্থা নেবে সরকার?

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ১৮:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:২৬

দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে— এমন একটি গবেষণার সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, মাইক্রোপ্লাস্টিক এখন শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন উৎস থেকে এটি খাদ্য, পানি এবং পরিবেশে ছড়িয়ে পড়ছে। ফলে একটি পণ্য বা একটি খাতের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না।

এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/জেইউ/এএম/এম/
সম্পর্কিত
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর