তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ১৮:৫৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:৫৬

বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এক ভিন্নধর্মী আয়োজনে অংশ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।  

বরিশালের মাটি, মানুষ ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরতেই সাজানো হয়েছিল এই আয়োজন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান এই তথ্য জানান।  

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।  

দুপুরের খাবারে প্রাধান্য পায় বরিশালের নিজস্ব খাদ্য ঐতিহ্য। অতিথির জন্য পরিবেশন করা হয় ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা ও ভাজি। সঙ্গে ছিল গ্রামবাংলার পরিচিত আরও কয়েকটি দেশীয় খাবার।  

নদীমাতৃক বরিশালের খাদ্যসংস্কৃতিতে ইলিশের বিশেষ অবস্থান রয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাষ্ট্রদূতের জন্য সাজানো হয় মাছের বিভিন্ন পদ। ভর্তা-ভাজি ও দেশীয় খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির চিরায়ত আতিথেয়তা ও বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি। 

খাবারের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই ও দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।  

বরিশালের স্থানীয় খাবার, মিষ্টান্ন এবং গ্রামীণ পরিবেশে আতিথেয়তার এই আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের সফরে যোগ করে ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে তিনি কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ পান বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি ও বাঙালির অতিথিপরায়ণতার সঙ্গে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত: ইরান
সৃজনশীল কাজে এআই ব্যবহারের সন্দেহে বাতিল হচ্ছে চুক্তি
ইরান হরমুজ খুলে দিলে পারমাণবিক সমঝোতা ছাড়াই ‘জয়’ ঘোষণার পথে ট্রাম্প
সর্বশেষ খবর
সমালোচনার মুখে ‘৭১-এর চেয়ে ২৪ ওজনে ভারী’ শিল্পকর্ম সরিয়ে নিলো রাবি প্রশাসন
সমালোচনার মুখে ‘৭১-এর চেয়ে ২৪ ওজনে ভারী’ শিল্পকর্ম সরিয়ে নিলো রাবি প্রশাসন
একই ঘরে ছিলেন ১৭ জন, যেভাবে ভাগ্যক্রমে বেঁচে আছেন শুধু একজন 
একই ঘরে ছিলেন ১৭ জন, যেভাবে ভাগ্যক্রমে বেঁচে আছেন শুধু একজন 
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে উল্কাবৃষ্টি ও বড় চাঁদের বিরল দৃশ্য, দেখা যাবে কোথায়
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে উল্কাবৃষ্টি ও বড় চাঁদের বিরল দৃশ্য, দেখা যাবে কোথায়
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ