জোড়া লাগা যমজ দুটি শিশুর চিকিৎসা হবে সরকারি খরচে: স্বাস্থ্যমন্ত্রী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ২৩:২৩ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২৩:২৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসা হবে ঢামেক হাসপাতালে।  

সোমবার (১০ আগস্ট)  রাত ৮ টার দিকে তাদেরকে শিশু বিভাগের অধীনে ভর্তি করা হয়।  

ভর্তির পর তাদের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে গরিব পরিবার তাদের নিয়ে গ্রামের বাড়ি চলে যান।”  

তিনি আরও বলেন, “‘আমার দেশ’ পত্রিকায় এমন সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করি আজকে তাদেরকে  চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসতে বলেছি। আমার সেই অনুরোধ তারা রেখেছে,  তাদের কে আশ্বস্ত করেছি, তাদেরকে ঢাকা মেডিক্যালে ভর্তি করবো।  

“আমাদের যতো এক্সপার্ট ডাক্তার আছে, প্রযোজনে বাইরে থেকে ডাক্তার নিয়ে বোর্ড গঠন করে আল্লাহর ওপর ভরসা করে চিকিৎসা সেবা দেবো, যাতে করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন।”   

তাদের সব খরচ প্রধানমন্ত্রী বহন করবে বলেও জানান মন্ত্রী।  

মন্ত্রী বলেন, “আমরা তাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের দৈনন্দিন খাবারের ব্যাবস্থা করেছেন কর্তৃপক্ষ। তাদের হাতখরচ বাদ ৫ হাজার টাকা দিয়েছি।”   

উল্লেখ্য, তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু দুটি জন্মগ্রহণ করে।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো