রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ১৪:৪৯আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:৪৯

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেন তিনি। 

ভোটগ্রহণ শুরু হলে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দেন। তারপর ভোট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। 

সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতার কারণে তিনি ভোটে অংশ নিতে পারছেন না। 

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল। এরপর একাধিক প্রার্থী না থাকায় ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। 

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে এবারের নির্বাচনে রাজনৈতিক আগ্রহের বড় জায়গা হয়ে উঠেছে— দুই প্রার্থী কত ভোট পাচ্ছেন।

নির্বাচনে জয়ী প্রার্থী আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

/আইএএম/
সম্পর্কিত
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা