রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ১৫:৩২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৫:৩২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেন তিনি। 
 
রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। 

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। 

সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতার কারণে তিনি ভোটে অংশ নিতে পারছেন না। 

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল। এরপর একাধিক প্রার্থী না থাকায় ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। 

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে এবারের নির্বাচনে রাজনৈতিক আগ্রহের বড় জায়গা হয়ে উঠেছে— দুই প্রার্থী কত ভোট পাচ্ছেন।

নির্বাচনে জয়ী প্রার্থী আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

/আইএএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব-এমপি পদ শূন্য হবে: চিফ হুইপ
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব-এমপি পদ শূন্য হবে: চিফ হুইপ
রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব-এমপি পদ শূন্য হবে: চিফ হুইপ
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
মেসির সঙ্গে কী হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 
মেসির সঙ্গে কী হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 
বার্ধক্যের শিশির
বার্ধক্যের শিশির
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন