লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ১৬:০২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬:০৯

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেন। 

ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপার নিয়ে ইসি কর্মকর্তারা সংসদ সদস্যের মধ্যে বিতরণ করেন। ব্যালট পেপারের প্রথমে আছে ১১ দলীয় ঐক্য প্রার্থী কর্নেল অলি আহমেদের নাম। এরপর আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এই দুই নামের পাশে পূর্ণ নাম সই করতে হবে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় নিজেদের মধ্যে খোশ গল্প করতে দেখা যায় এমপিদের

ভোট গ্রহণ শুরু হওয়ার পর দেখা যায় বিরোধী দলের আসনের প্রান্তে একটি ব্যালট বাক্স এবং সরকার দলীয় সংসদ সদস্যের প্রান্তে একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা খুশি মনে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। ভোট দিয়ে কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করছেন। তারেক রহমানের পাশেই বসে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকেও আজ প্রফুল্ল দেখা গেছে। তিনিও সবার সঙ্গে হাত মেলাচ্ছেন। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় নিজেদের মধ্যে খোশ গল্প করতে দেখা যায় এমপিদের

এছাড়া সংসদ সদস্যদের আসনের বাইরে বিভিন্ন জায়গায় দাড়িয়ে নিজেদের মধ্যে আলাপ করতে দেখা গেছে। আবার সরকারদলীয় সংসদ সদস্যদের কেউ কেউ বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে আলাপ করছেন। 

সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতার কারণে তিনি ভোটে অংশ নিতে পারছেন না। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় নিজেদের মধ্যে খোশ গল্প করতে দেখা যায় এমপিদের

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল। এরপর একাধিক প্রার্থী না থাকায় ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। 

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে এবারের নির্বাচনে রাজনৈতিক আগ্রহের বড় জায়গা হয়ে উঠেছে— দুই প্রার্থী কত ভোট পাচ্ছেন।

নির্বাচনে জয়ী প্রার্থী আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব-এমপি পদ শূন্য হবে: চিফ হুইপ
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন