ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে বহু মানুষের জীবিকা ও দৈনন্দিন যাতায়াত জড়িয়ে পড়ায়, হঠাৎ করে সেগুলো বন্ধ না করে একটি নীতিমালার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যাটারিচালিত যানবাহন নিয়ে পুলিশের অভিযানের অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘কোনও বাহিনীর বিরুদ্ধে সামগ্রিক অভিযোগ করতে হলে পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকা প্রয়োজন।’’

তিনি বলেন, ‘‘তথ্য-প্রমাণ দিয়ে রিপোর্ট করলে আমরা সেটাকে উৎসাহিত করি। তবে পাবলিক জায়গায় কোনও সুইপিং স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি থাকা দরকার।’’

বর্তমান আইনি কাঠামোতে অনেক ব্যাটারিচালিত যান বৈধতার সংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘সরকার এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ করছে।’’

জাহেদ উর রহমান বলেন, ‘‘এর সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িয়ে গেছে, আবার অনেক মানুষের পরিবহন সুবিধাও জড়িত। হঠাৎ করে সব বন্ধ করে দেওয়ার চেয়ে নীতিমালার মাধ্যমে কোথায় চলবে, কীভাবে চলবে এবং যানগুলো কীভাবে নিরাপদ করা যায় সেটা গুরুত্বপূর্ণ।’’

শুধু মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘মোটরসাইকেলের কাগজ পরীক্ষা করায় কোনও সমস্যা নেই, তবে সব ধরনের যানবাহনের ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগ হওয়া উচিত।’’

তিনি বলেন, ‘‘বাইকের কাগজ পরীক্ষা বন্ধ করা যাবে না। একইসঙ্গে অন্যান্য যানবাহনের কাগজপত্রও পরীক্ষা করা উচিত।’’

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘‘বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতসহ ভয়াবহ ইনজুরি হয়। বাইকাররা প্রয়োজনীয় কাগজপত্র রাখবেন এবং আরও সতর্ক হয়ে গাড়ি চালাবেন এটাই প্রত্যাশা।’’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
মহামান্য-মাননীয় বাদ, ‘স্যার’ বাদ যাবে কবে
মহামান্য-মাননীয় বাদ, ‘স্যার’ বাদ যাবে কবে
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ