বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

চুক্তিতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন সই করবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বোয়িং ও বিমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি ‘দারুণ অর্জন’ এবং এতে দুই দেশই লাভবান হবে।

বহরে যুক্ত হবে ২৫টি নতুন উড়োজাহাজ

নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ওই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে।

নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে আগের চুক্তির ১৪টির সঙ্গে বিমানের বহরে মোট ২৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
সর্বশেষ খবর
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা