শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে বসে লন্ডনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়টিকে তিনি ‘মূল্যহীন কর্মকাণ্ড’ বলেও মন্তব্য করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লন্ডনে বুধবার অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এটি যুক্তরাজ্য সরকারের আয়োজন নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট জায়গায় সরকার বিষয়টি জানাবে।

তিনি বলেন, ‘ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলা—এগুলো মূল্যহীন কর্মকাণ্ড।’

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে তার আর আসার কোনও সুযোগ নেই। যারা পালিয়ে যায় বা বিতাড়িত হয়, তাদের ফিরে আসার সুযোগ খুব কম।’

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, তার মতে, গত ১৫ বছরে শেখ হাসিনা মানুষের ওপর ‘অত্যাচার’ করেছেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবার ও দলীয় নেতাদের মাধ্যমে দেশে লুটপাট হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে গেছেন, বিতাড়িত হয়েছেন—রাজনীতি শেষ। এখানেই তাদের ইতি।’

/এসও/এম/    
সম্পর্কিত
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ