তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২১:১৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:২৮

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর প্লেনারি অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এবারের কপ-৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আন্তালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমি তিনটি অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ ৩১-এ যাচ্ছি। প্রথমত, প্যারিস চুক্তির আওতায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন এবং নির্গমন হ্রাসকে ত্বরান্বিত করার মাধ্যমে এই প্রতিশ্রুতি পূরণ করতে চাই।’’

‘‘দ্বিতীয়ত, জলবায়ু অর্থায়ন। অভিযোজন, সহনশীলতা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যাতে পূর্বানুমেয় ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত হয়, সেটাই আমাদের লক্ষ্য।’’

‘‘সবশেষে, জীবন রক্ষা করা। আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবনকে সুরক্ষিত রাখতে চাই। এগুলোই আমার অগ্রাধিকার।’’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
সর্বশেষ খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’