ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১২ নভেম্বর ২০২৬, ১৭:০৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৪

ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় এই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে এলএনজি আমদানির লক্ষ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও ২) এবং স্বল্পমেয়াদি চুক্তির (এসপিএ-৩) অধীনে ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় তিনটি চুক্তির সবকটির অধীনেই সাইড-লেটার স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

অপর এক প্রস্তাবে, বিভাগটির পক্ষ থেকে ২০২৭ সালে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন চাওয়া হয়। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমবেশি করা যেতে পারে।

পেন্টিটিউডের সরবরাহকৃত এলএনজির প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম।

সভায় উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা
সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ বেড়েছে
সর্বশেষ খবর
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’
সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত