২০২৮ সালের মধ্যে সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৫

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ডাক বিভাগের আর্থিক সেবা আধুনিকায়ন, জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাকসেবা ডিজিটাইজড করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক বিভাগের কার্যক্রম গতিশীল করতে সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ নামে একটি কারিগরি প্রকল্প চলছে। এ ছাড়া মার্চ ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ মেয়াদে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ নামে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থা আরও যুগোপযোগী ও সহজ করা হচ্ছে। দ্বিতীয় প্রকল্পের আওতায় জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘পোস্টাল রুরাল ট্রেড অ্যান্ড কমার্স মডেল’ বা ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের প্রতিটি সেবা ডিজিটাইজড করা হবে।

মন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তর হবে। গ্রামীণ জনপদসহ সারাদেশের মানুষ নিরাপদ ডিজিটাল ডাকসেবা গ্রহণ করতে পারবেন।

অন্যদিকে, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর গ্রাহক হয়রানি, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ‘নগদ’-এর ১৬১৬৭ নম্বর কল সেন্টারে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ৯৭টি ডাকঘরে নগদ সেবা কেন্দ্র রয়েছে। অতিরিক্ত কাউন্টারসহ মোট ১১৩টি নগদ সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ানোর কার্যক্রম চলছে।

গ্রাহকদের পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) গোপন রাখার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে প্রতারক চক্র শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকারি ভাতা ও সহায়তাও এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর হিসাবে পাঠানো হচ্ছে। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
প্রবাসফেরতদের পুনর্বাসনে সংসদে বিশেষ ঋণ ও প্রণোদনার দাবি
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
সর্বশেষ খবর
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
শাকসবজি সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণে স্থাপন হবে দুটি মিনি হিমাগার
শাকসবজি সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণে স্থাপন হবে দুটি মিনি হিমাগার
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল