শাকসবজি সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণে স্থাপন হবে দুটি মিনি হিমাগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণে দুটি মিনি কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। এ ছাড়া উপজেলাটিতে আরও তিনটি মিনি হিমাগার স্থাপনের চাহিদা রয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি’ শীর্ষক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য বাজেট বরাদ্দ রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ওই উপজেলায় তিনটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের চাহিদা রয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
ডিমের ডজন ১২০  
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
সর্বশেষ খবর
এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড, সাড়ে ৮ হাজার কোটি
এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড, সাড়ে ৮ হাজার কোটি
হাঁটতে পারছে না সঙ্গী, তবু ছেড়ে যায়নি আরেক হাতি
হাঁটতে পারছে না সঙ্গী, তবু ছেড়ে যায়নি আরেক হাতি
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল