নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৭ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৭

বিদেশি ঋণের বোঝা সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রস্তাব ও ঋণের শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে সরকার। বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ ধরনের প্রতিটি ঋণ অনুমোদনের আগে বিশেষ কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। 

অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের অঙ্গীকার রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় মাত্রায় রাখার কাজ চলছে।

তিনি জানান, বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য নতুন প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব বিস্তারিত যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া না হয়। একই সঙ্গে ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলো অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় রাখা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে নেওয়া ঋণের পরিশোধসূচি অনুযায়ী নিয়মিত কিস্তি পরিশোধ নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত অর্থের সংস্থান রাখা হচ্ছে। এ ছাড়া সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করা হচ্ছে এবং ঋণের স্থায়িত্ব ও সহনশীলতা যাচাইয়ে ঋণ টেকসই বিশ্লেষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের ঋণ ব্যবস্থাপনার সামগ্রিক গুণগত মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের পরিকল্পনা প্রণয়নের কাজ শিগগিরই শুরু করা হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
সর্বশেষ খবর
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল