এক কোম্পানির কাছে আটকে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:০১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:০১

দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বিমা খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহার। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিকাল সোয়া ৪টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

সম্পূরক প্রশ্নে নাজমুন নাহার জানতে চান, ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাহলে বিমা খাতের প্রতি মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে? গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার সময়বদ্ধ ও দৃশ্যমান ব্যবস্থা নেবে কি না এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা আছে কি না?

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বিমাগ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরপরও যেসব বিমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
জলবায়ু উদ্যোগের পরিমাপযোগ্য ফল জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার
জলবায়ু উদ্যোগের পরিমাপযোগ্য ফল জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল