রবিবার ৯ জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১৭:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৭:০৮

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরের নয়টি জেলায় নয়টি নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করবেন। জেলাগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও দিনাজপুর। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বেলা পৌনে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উপলক্ষে এসব বিভাগীয় পাসপোর্ট ভবন ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করবেন।
আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ইউপি নির্বাচনে সরকারের ইমেজ ক্ষুণ্ন হোক, চান না প্রধানমন্ত্রী

এ সব জেলার লোকজনের হাতে সহজেই পাসপোর্ট সেবা দিতে আধুনিক ভবন নির্মাণ ও উদ্বোধন করা হচ্ছে। এর ফলে ঢাকার পাসপোর্ট অফিসের ওপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে। একই দিন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের নবনির্মিত (শিক্ষা) ভবনেরও উদ্বোধন করার কথা রয়েছে।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক