স্কুল কমিটি বাতিল, শ্যামল কান্তি পদে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১১:৪৭আপডেট : ১৯ মে ২০১৬, ১২:৩১

পিয়ার সাত্তার লতিফ হাইস্কুল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করিয়ে অপদস্থ করার ঘটনা তদন্ত করে ওই স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কমিটির সিদ্ধান্তে সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষককে পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে স্কুলটি পরিচালিত হবে।
তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সার্বিক বিষয়টি নজরদারিতে রাখবে।
গত ১৩ মে পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করান জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এ ঘটনা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশব্যাপী ওঠে প্রতিবাদের ঝড়। এর মধ্যেই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুল কমিটি।
নারায়ণগঞ্জে শিক্ষক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে ১৮ মে রুল জারি করেন হাইকোর্ট। তিন দিনের মধ্যে পুলিশ সুপারকে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়।

এর আগে সরকারের শিক্ষমন্ত্রী ও আইনমন্ত্রী বিষয়টির বিচারের আশ্বাস দেন।
আরও পড়ুন: ক্ষমা চাইতে পারেন সেলিম ওসমান!

আরএআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী