মিরপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ০৮:৫৪আপডেট : ০৭ জুন ২০১৬, ০৮:৫৫

বন্দুকযুদ্ধ

রাজধানীর মিরপুরে কালশী এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের দাবি, সোমবার রাতে অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে পল্লবীর কালশী রোডে লোহার ব্রিজের পাশে দুজনের লাশ পড়ে ছিল। এর আগে ওই এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালান ডিবির সদস্যরা।

ওই এলাকায় আগে থেকে চার-পাঁচজন সন্ত্রাসী অবস্থান করছিল। ডিবির উপস্থিতি টের পেয়ে তারা হামলা চালান। ডিবিও পাল্টা হামলা চালালে এ দুজন নিহত হন। অন্যরা পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অভিভাবকহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন