‘জঙ্গিরা মাদকাসক্ত হয়ে থাকতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৫:৪৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিরা মাদকাসক্ত হয়ে থাকতে পারে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন।

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়াতে হামলা চালানো জঙ্গিরা মাদকাসক্ত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গুলশান হামলা ও কল্যাণপুরের জঙ্গিদের মধ্যে সম্পর্ক আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান ও কল্যাণপুরে উদ্ধার হওয়া পোশাকের মিল আছে। ফলে উভয় হামলায় জড়িতদের মধ্যে সম্পর্ক থাকতে পারে।

গুলশান হামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত কোথায় আছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও কিছুই নিশ্চিত করে বলার মতো অবস্থা এখন নাই। নিশ্চিত হলেই আমরা সব জানাব।

সম্প্রতি জঙ্গিবিরোধী আটককৃতদের সম্পর্কে কবে তথ্য প্রকাশ করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানে অনেককেই গ্রেফতার ও আটক করা হয়েছে। আমরা তাদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করছি। নিশ্চিত হওয়ার সব প্রকাশ করা হবে।

কল্যাণপুরে পরিচালিত অভিযান সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষতার পরিচয় দিয়েছেন। নিহতদের সবাই জঙ্গি। অভিযান সফল হয়েছে।

আরও পড়ুন:

/এসআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস