মিরপুর বাংলা কলেজের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ওই বাসায় ওঠে জঙ্গিরা

জামাল উদ্দিন
২৬ জুলাই ২০১৬, ১৪:০৯ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:০৯

কল্যাণপুরের জঙ্গি আস্তানা
মিরপুরে বাংলা কলেজের ভুয়া পরিচয় পত্র (আইডি কার্ড) দেখিয়ে রাজধানীর কল্যাণপুরের ওই বাসায় ওঠে জঙ্গিরা। ওই বাসা থেকে এরকম বেশকিছু ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। ওই বাসা থেকে রসায়ন ও পদার্থ বিজ্ঞানের বেশ কিছু বই এবং জিহাদি মতাদর্শের কয়েক বস্তা বই উদ্ধার করা হয়েছে বলেও জানান তারা। 

কাউন্টার টেরোরিজম ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা আরও জানান, নিহত জঙ্গিদের সবাই স্বচ্ছল পরিবারের ছেলে বলে ধারণা করছেন তারা।

উল্লেখ্য মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেন।  জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।

কল্যাণপুরে জঙ্গি আস্তানা
র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে  আটক করা হয়। এক জন পালিয়ে যায়।

আরও পড়ুন: 

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

জঙ্গি আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার

কল্যাণপুর আস্তানার ১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

আটক এক জঙ্গি যা বললো

অভিযান শুরুর আগে শ্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো


/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা: টিআইবি
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা: টিআইবি
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি