জঙ্গিরা সবাই উচ্চশিক্ষিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৪:৪৭ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:৫১

নিহত এক জঙ্গি

জঙ্গিরা সবাই উচ্চশিক্ষিত। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের ছবি প্রকাশ করা হবে। তারপর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার বেলা দু’টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, গুলশান হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের সঙ্গে এদের বয়স ও পোশাকের মিল রয়েছে। একজন ব্যতিত তাদের সবার পায়ে কেডস পড়া ছিল। তবে তাদের বিস্তারিত পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে আপনাদের বিস্তারিত জানাব।

উচ্চশিক্ষিত নিশ্চিত হওয়া গেল কিভাবে? এর জবাবে কমিশনার বলেন, তাদের অবয়ব, বেশভূষা দেখে মনে হয়েছে তারা সবাই উচ্চশিক্ষিত।

তাদের কাছ থেকে আল্লাহু আকবর লেখা দুটি কালো পতাকা, পাঁচ কেজি বিস্ফোরক, ৭টি ছোট ছুরি, ৩ টি অটোমেটিক ছুরি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি