নিরাপত্তা রক্ষায় সবার আগে দরকার শৃঙ্খলা: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৮:৫০আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:০০

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক রাজধানীর নিরাপত্তা রক্ষায় আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, নিরাপত্তার জন্য সবার আগে শৃঙ্খলা রক্ষা করা দরকার। গত মাসে সংঘটিত গুলশানের বিয়োগান্তক ঘটনা কেবল ঢাকা বা বাংলাদেশের একার সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা এটি। মহাখালীতে উত্তর সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে সোমবার বিকালে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র একথা বলেন।
আবাসিক এলাকার নিরাপত্তার জন্য গুলশান, বনানী ও নিকেতনে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি সবার সামনে তুলে ধরে আনিসুল হক বলেন, ভোট নয়, আপনাদের সেবা করতে চাই।
সিটি করপোরেশনের তিন নম্বর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় গুলশান, বারিধারা, বনানী, নিকেতন, মহাখালী ও খিলগাঁও এলাকার ভবন মালিক সমিতির প্রতিনিধি, দোকান মালিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা সরাসরি মেয়রের কাছে তাদের অভিযোগ ও চাওয়া-পাওয়ার বিষয় তুলে ধরেন।
মেয়র যেসব ভবন দীর্ঘদিন রং করা হয় না সেগুলোকে ছয় মাসের মধ্যে নতুন রং করার আহ্বান জানান। পাশাপাশি ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 /ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী