দ্বিপক্ষীয় অংশীদারিত্বে জোর দেবেন কেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ১০:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১০:৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরে দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায়।

জন কেরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের কার্যালয়ের গণমাধ্যম সম্পর্ক বিষয়ক পরিচালক এলিজাবেথ ট্রুডো জানান, গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘমেয়াদী ও বিস্তৃত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৯ আগস্ট ঢাকা সফরে আসছেন।

বিবৃতিতে তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ঢাকা সফর শেষে আগামী ২৯-৩১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী কেরি ভারতের নয়াদিল্লি সফর করবেন বলেও জানান ট্রুডো।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর সফল করতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বুধবার রাজধানীর ইস্কাটনের বিস অডিটরিয়ামে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী