ঢাকায় জন কেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১০:১৯আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:০৩

ঢাকায় জন কেরি

একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিশেষ বিমান নিয়ে আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

তার সফরের উদ্দেশ্য হচ্ছে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও গভীর ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়া। একদিনের সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন এই মার্কিন মন্ত্রী। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

তার ক্রমপরিবর্তনশীল সফরসূচি অনুযায়ী ঢাকায় অবতরণের পরে তিনি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিশ্রামের পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য যাবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরি সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

আনুষ্ঠানিক বৈঠকের পরে পদ্মাতেই ওয়ার্কিং লাঞ্চে অংশগ্রহণ করার পরে ধানমণ্ডি ২৭ সড়কের ইএমকে সেন্টারে বিকালে জন কেরি একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা  বার্নিকাটের বাসায় বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা  রয়েছে তার।

ছবি: নাসিরুল ইসলাম

/এসএসজে/ এমএসএম/ আপ- এপিএইচ

আরও পড়ুন:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে কেরি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন কেরি

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ জুলাই, ২০২৬)
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন