জাতীয় ঐক্যে যেসব শর্ত দিলেন নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ২২:৪৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২২:৪৭

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার (২২ নভেম্বর) এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে এ দাবি জানান তিনি। 

নাহিদ বলেন, আমাদের দাবি, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। এছাড়া আসন্ন গঙ্গাচুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলাতে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়; কেবল তবেই জাতীয় ঐক্য হতে পারে।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এ পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে, তারা আসলে জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য; জানুয়ারি মাসে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনও জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। 

পতিত ফ‍্যাসিস্টদের মোকাবেলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়; বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল; সেই ঐক্যই কেবল ফ‍্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।

বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 
সর্বশেষ খবর
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
ব্লেন্ডার কেন বিস্ফোরিত হয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন
ব্লেন্ডার কেন বিস্ফোরিত হয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে