মীর কাসেমের রায়ের কপি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ২১:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২২:২১

ঢাকা কেন্দ্রীয় কারাগার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের (রায় পুনর্বিবেচনা) পূর্ণাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনাল থেকে কারাগারে পৌঁছেছে।

মঙ্গলবার রাত ৯টায় এ রায়ের কপি হাতে পান বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ নেছার আলম।

এর আগে বিকেল পাঁচটা এক মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সইয়ের পর এ রায় প্রকাশ করা হয়। রায়টি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে যায় ট্রাইব্যুনালে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর রায়ের কপি লাল সালুতে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও রায়ের কপি পাঠানো হয়েছে।

মীর কাসেম এদিকে,সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতত্বে আপিল বেঞ্চ মীর কাশেমের রিভিউ আবেদন খারিজ করে রায় প্রকাশ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের সে সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

/জেইউ/এবি/

আরও পড়ুন

কারাগারের পথে মীর কাসেমের রায়

মীর কাসেমের ফাঁসির রায় বহাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের