সিরিয়া যাওয়ার আগে ডা. রোকন নব্য জেএমবির ফান্ডে ৮০ লাখ টাকা দেয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৩:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৫

ডা. রোকনের পরিবার

সপরিবারে সিরিয়া যাওয়ার আগে ডা. রোকনুদ্দীন খন্দকার নব্য জেএমবির তহবিলে ৮০ লাখ টাকা দিয়ে যান। তবে তিনি যাকে টাকাটা জমা দেওয়ার জন্য দিয়েছিলেন তিনি পুরো টাকা জমা না দিয়ে কিছু কম দেন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম একথা বলেন।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে নব্য জেএমবির অর্থায়নের উৎস সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নর জবাবে তিনি এ কথা বলেন।  

সিটিটিসি’র প্রধান বলেন, মিরপুরের রূপনগরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত মেজর জাহিদ তার অবসর ভাতার পুরো টাকা নিউ জেএমবির তহবিলে দান করেন। তবে টাকার পরিমাণ জানাননি তিনি।

তিনি আরও বলেন, আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর উত্তরার কয়েক কোটি টাকার ফ্ল্যাট ছিল। ফ্ল্যাটটি বিক্রির করে যে টাকা তিনি পেয়েছিলেন তাও নব্য জেএমবির তহবিলে জমা দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর: ‘চিন্তা করো না, আমরা মুসলিম কান্ট্রিতে আছি’

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী