নাইকো দুর্নীতি মামলা: খালেদার আপিল খারিজ, মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১২:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১২:০৮

খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের রায় খারিজের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আর কোনও বাধা নেই।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসাইন হায়দার। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীব মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘আপিল খারিজ হয়েছে। মামলা নিম্ন আদালতে চলবে। এ মামলা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম। ১/১১ সময় এ দুটি মামলাটি করা হয়েছিল। প্রথম মামলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দ্বিতীয় ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাটি সুপ্রিম কোর্ট খারিজ করার নির্দেশ দেন। তবে খালেদা জিয়া খালেদার মামলাটি চলছে।’

গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন খারিজ করে এ আদেশ দেয় আদালত।

হাইকোর্টের রায়ে মামলাটি সচল হওয়ার পর নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম ফের ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে শুরু হয়। গত বছর ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ