একুশে ফেব্রুয়ারি ভুলে গেছে পুলিশ!

চৌধুরী আকবর হোসেন
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৫

একুশে ফেব্রুয়ারির দিনেও মিরপুর ও দারুস সালাম থানায় অর্ধনমিত ছিল না পতাকা

অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে 'জাতীয় শহীদ দিবস'। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। এ দিন ভাষা শহীদদের সম্মানার্থে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। কোথাও কোথাও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। তবে রাজধানীর দারুসসালাম থানা ও মিরপুর মডেল থানা গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে টনক নড়ে, করা হয় জাতীয় পতাকা অর্ধনমিত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা যায়, মিরপুরের  দারুসসালাম থানা ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল না। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় দারুসসালম জোনের এসি মামুন মোস্তফার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এটা তো হওয়া কথা না। আমি এক্ষুণি দেখছি।

বাংলা ট্রিবিউন বিষযটি নজরে আনার পরে মিরপুর মডেল থানায় অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা

দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর মডেল থানার সামনে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা অর্ধনমিত নেই। তবে ১২ টা ৪৫ মিনিটের দিকে একজন পুলিশ সদস্য জাতীয় পতাকা অর্ধনমিত করে দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, একুশে ফেব্রুয়ারিতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হয়। এমন ভুল তো হওয়া কথা না। বিষয়টি আমি দেখছি।

/সিএ/টিএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?