রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৯:০৩আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৯:০৯

অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস রাসায়নিক অস্ত্র প্রতিরোধে বৈশ্বিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সংগঠনটির সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে এই পদে বাংলাদেশকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়ে একে বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে বড় একটি সাফল্য হিসেবে অভিহিত করা হয়েছে।
ওপিসিডব্লিউ-এর চেয়ারম্যান পদটি এক বছরের জন্য নির্বাচন করা হয়। এ বছরে এই পদটি এশিয়ার কোনও দেশের জন্য বরাদ্দ ছিল। এ পদের জন্য পাকিস্তানও আগ্রহ প্রকাশ করেছিল। তবে সোমবার (৬ মার্চ) এশিয়ার দেশগুলো এ পদে বাংলাদেশকে যোগ্য বলে মত প্রকাশ করে। পরে আজ সংগঠনের সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগ শহরে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থার আবাসিক প্রতিনিধি শেখ মোহাম্মাদ বেলাল ২০১৭-১৮ মেয়াদের জন্য ওপিসিডব্লিউ-এর ৪১ সদস্যের নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাউন্সিলের সব সদস্যের সম্মতিতে বাংলাদেশ এই সম্মানজনক পদটি পেয়েছে।
২০১৩ সালে নোবেল পুরস্কারজয়ী এই সংগঠনটির চেয়ারম্যান পদে এই প্রথম নির্বাচিত হলো বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ রাসায়নিক অস্ত্র প্রতিরোধে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ২০তম চেয়ারম্যান হলো।

আরও পড়ুন-

জঙ্গি দমনে পুলিশ প্রধানদের সম্মেলনে থাকছে না পাকিস্তান

জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম