দুই জঙ্গির লাশের ছবি প্রকাশ

আমানুর রহমান রনি
১৬ মার্চ ২০১৭, ১১:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১২:২৩

নিহত দুই জঙ্গির মরদেহ চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় চালানো অপারেশন অ্যাসল্ট সিক্সটিনে নিহত চার জঙ্গির মধ্যে দুই জনের ছবি প্রকাশ হয়েছে। এদের মধ্যে একজন নারী। আত্মঘাতী বিস্ফোরণে ভবনের ছাদ ভেঙে যাওয়ার পর তাদের মৃতদেহ বাইরে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ। তার মধ্যে দুইজনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তারা সবাই নব্য জেএমবির সদস্য। ওই বাড়িতে জিম্মি থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

অপারেশন অ্যাসল্ট সিক্সটিনের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সোয়া ৬টা থেকে সোয়া এক ঘণ্টার অভিযান চালানো হয় বলে জানান ডিআইজি শফিকুল ইসলাম। তিনি বলেন,  ‘সকালে সোয়াত টিমের সদস্যরা পাশের ভবন থেকে ছায়ানীড়ের ছাদে প্রবেশের চেষ্টা করে। এ সময় জঙ্গিরা দোতলায় উঠে ‘আল্লাহু আকবর’ আওয়াজ তুলে  হামলা চালায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়। আরেকজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পরে আরও দুইজন নিহত হয়। দুইজনের মরদেহ পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে গেছে, ফলে তাদের চেনাই যাচ্ছে না।’ 

/ইউআই/এফএস/ 

এ সম্পর্কিত আরও খবর পড়ুন-

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম