রংপুর সিটির ভোট হতে পারে ২৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১২:৩৬আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১২:৪৬

রংপুর সিটি করপোরেশন আগামী ২৮ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। সেই হিসাবে আগামী মাসের (নভেম্বরে) মাঝামাঝি সময়ে এ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত ফাইল কমিশনের অনুমোদনের জন্য তোলা হবে। এদিকে রংপুর সিটি নির্বাচন ছাড়াও ২৮ ডিসেম্বর বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকা দেশের অর্ধশতাধিক পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি পৌরসভা ও ইউপির  এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘কমিশন এখনও রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ ঠিক করেনি। এই সিটিতে ডিসেম্বরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্যে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তবে যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী সেগুলোতে ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।’

জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট, নাটোরের বনপাড়া, চট্টগ্রামের নাজিরহাট, জামালপুরের বকশীগঞ্জ, ফরিদপুরের আলফাডাঙ্গা ও মধুখালী, রাজশাহীর বাঘা, গোপালগঞ্জের কোটালীপাড়া, পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ, দিনাজপুরের বিরল এবং নাটোরের বনপাড়া পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। একই দিনে অর্ধশতাধিক ইউপিতে ভোট হবে।

আরও পড়ুন- ডিসেম্বরের শেষ দিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের