সরকার পড়েছে এক ধরনের বিপাকে: আরিফ জেবতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৮:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:৪০

অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেছেন, ‘আপনি চাইলেই একটা দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের গায়ে হাত তুলতে পারেন না। এইটার একটা ইমোশনাল ভ্যালু আছে। এটা আমিও চাই না। কিন্তু, আমি যে জনগণের ভাষ্যটা দেখছি; তাহলো— এই যে সরকার আবার বসিয়েছে। অন্য পার্টি হলে তো পুলিশ ঠিকই পেটায়। এতে সরকার পড়েছে এক ধরনের বিপাকে। বঙ্গবন্ধু কন্যা চাইলেই মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর আঘাত করবেন, সেটাও কেউ আশা করে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি, উনি অবশ্যই এটা চান না।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটতে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

আরিফ জেবতিক বলেন, ‘এই আন্দোলনের সমস্যাটা আমি যেভাবে দেখছি, আপনি যখনই কোন আন্দোলন করেন পুলিশের দায়িত্ব হচ্ছে রাস্তা পরিষ্কার করা এবং পুলিশ তাই করে। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, তখন পুলিশ বলে-রাস্তা ব্লক ছিল; আমরা খুলে দিয়েছি। এখানে তুলে দেওয়া হচ্ছে না। হচ্ছে না, কারণ স্পর্শকাতর বিষয়। এই জায়গাটা এক ধরনের ব্ল্যাক মেইলিং সিস্টেমে পড়ে গেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যারা আন্দোলন করছেন, তাদের আন্দোলনটা দেরিতে শুরু হয়েছে। যদিও বলা হচ্ছে যে, কোটা সংস্কার আন্দোলন; কিন্তু এই আন্দোলনের একটা বড় অংশের সমস্যা ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। এটার বিরুদ্ধে ভালোভাবে কথা বলাও ছিল, অশ্লীলভাবেও ছিল। তরুণ সমাজে মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরির একটা রাজনীতি আমরা দেখেছি। ওই সময় আমরা কোনও কাউন্টার রাজনীতি মুক্তিযোদ্ধার সন্তানদের কাছ থেকে দেখিনি।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

বৈঠকির আরও খবর: 

 

গণমানুষই মুক্তিযুদ্ধ করেছে: ছাত্রলীগ সভাপতি

মুক্তিযোদ্ধার সন্তান আর নাতিরা কি অনগ্রসর শ্রেণি?: মাসুদ কামাল

স্বাধীনতার ৪৭ বছরেও কোটার সঠিক বাস্তবায়ন হয়নি: আতিক বাবু

কোটা সংস্কার ও বহাল উভয় আন্দোলনেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: রুহানী

/এসও//এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী