চকবাজারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩০ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮

চকবাজারে অগ্নিকাণ্ড ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে থাকবে। তারা ঘটনাস্থল দেখভাল করবে এবং সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে মিলে আবর্জনার স্তূপ সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই ঘোষণা দেন। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৪১ জনের মধ্যে ৩২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 01

মেয়র জানান, ‘বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে থাকবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে।’ চকবাজারে আগ্নিকাণ্ড

তিনি আরও জানান, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে (০২৯৫৫৬০১৪)। এছাড়া ঘটনাস্থলের পাশে যে চকবাজার থানা সেখানেও ক্ষতিগ্রস্তরা যোগাযোগ করতে পারবেন। এছাড়া স্থানীয় সিটি করপোরেশনের অফিস আছে, সেখানেও যোগাযোগ করা যাবে।’

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন।

আরও পড়ুন-

পুরান ঢাকায় কোনও কেমিক্যাল গোডাউন থাকবে না: সাঈদ খোকন

নিমতলীর ঘটনা থেকে আমরা শিক্ষা নিইনি: সামন্ত লাল সেন

২০০৯ সাল থেকে কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবনগুলো যেন ‘সেলফ্ মেইড এক্সপ্লোসিভ’: শাকিল নেওয়াজ

চকবাজারে আগুন: নিখোঁজদের খোঁজে ঢামেকে স্বজনরা

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

আগুন দেখে শাটার বন্ধ, ভেতরে দগ্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু

মুহূর্তেই মৃত্যুপুরি! (ফটোস্টোরি)

মৃত্যু আলাদা করতে পারেনি দুই ভাইকে

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়

‘রিকশায় বসেই পুড়েছে আমার ভাই’

পুরান ঢাকার আগুন নেভাতে হেলিকপ্টার

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ৭০ লাশ উদ্ধার

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক