সুন্দরবন রক্ষায় জাতিসংঘের পরামর্শ সঠিকভাবে পালনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ২০:১৫আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:২০

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা সুন্দরবন রক্ষায় জাতিসংঘের উপদেশ সঠিকভাবে ও দ্রুত পালনের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। সোমবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কমিটি আয়োজিত ‘সদ্যসমাপ্ত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির সভা, উপকূল ও সুন্দরবনের ভবিষ্যৎ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য শরীফ জামিল বলেন, ‘সুন্দরবন ও উপকূল এলাকা প্রাণ পরিবেশ সংরক্ষণের প্রশ্নে ইউনেস্কো এবারের সভায় বনকে বিপদাপন্ন তালিকাভুক্ত করেনি, তবে ২০১৭ সনের শর্তগুলোকে সঠিকভাবে পালনের জন্য দায়িত্ব দিয়েছে। সময় দিয়েছে এক বছর। ইউনেস্কোর পরিদর্শন টিম আসবে এই বছরেই। আর সুন্দরবনের বিপদাপন্ন তালিকাভুক্তির আলোচনা হবে এ বছরের মধ্যেই। অর্থাৎ সবকিছু মিলে জাতিসংঘ আরও একটু শক্তভাবে আমাদের করণীয় নির্দিষ্ট করেছে। তাই, সরকারকে আমরা জাতিসংঘের উপদেশ সঠিকভাবে ও দ্রুত পালনের জোর দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুল মতিন বলেন, ‘সুন্দরবন নিরাপদ ও ভালো রাখার ব্যাপারে আমাদের দেশের সফলতা নিয়ে ইউনেস্কোর ৪১তম সভায় (২০১৭) বেশ কিছু নেতিবাচক পর্যবেক্ষণ ছিল। আমরা তাদের সেই সব পর্যবেক্ষণকে সঠিক বলে মনে করি। বাংলাদেশের দায়িত্ব ছিল সেসব বিষয়ে করণীয় সকল কাজ সম্পন্ন করে এবারের ৩০ জুন আজারবাইজানের রাজধানী বাকুতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটি ৪৩তম সভায় জানানো। বাংলাদেশ তার কী করেছে, তা আর আমাদের কাছে প্রকাশ করা হয়নি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির প্রধান নিবার্হী ইফতেখারুজ্জামান, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাপার সাবেক সাধারণ সম্পাদক মইদুল খান প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন