বঙ্গবন্ধুর স্মরণে ১ মার্চ পালিত হবে জাতীয় বিমা দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৫:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:২৪

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা) এখন থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় দিবস বিমা দিবস পালিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এই দিনটিকে বিমা দিবসের জন্য বেছে নেওয়া হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, বিমা সম্পর্কে মানুষের মধ্যে ধারণা দিতে, বিমা সম্পর্কে ভালো করে জানাতে, বিভিন্ন ধরনের বিমার সুবিধা যাতে মানুষ পায় সেজন্যই এই দিবস পালনকে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। বীমা দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত (সবচেয়ে গুরুত্বপূর্ণ) হিসেবে পালনের জন্য আবেদন করা হয়। তবে সরকার 'খ' (গুরুত্বপূর্ণ) শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনে অনুমোদন দেয়। 

কেন ১ মার্চকেই এই দিবসের জন্য বেছে নেওয়া হলো−জানতে চাইলে সচিব বলেন, ‘জাতির জনক ১৯৬০ সালের ১ মার্চ তারিখে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। ফলে এই দিনটিকে গুরুত্বসহকারে নিয়ে দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মন্ত্রিপরিষদ এটা অনুমোদন করেছে।’

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ