‘ওবায়দুল কাদেরকে বাইরে বের হতে নিষেধ করেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৫:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:৫৬

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাকে বের হতে নিষেধ করেছি। মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আমি তাকে বাইরে বের হতে না করেছি।’

প্রধানমন্ত্রী গণভবন থেকে মঙ্গলবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সঙ্গে মতবিনিময় করেন। 

হবিগঞ্জ জেলার সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বাইরে থেকে কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের কোয়ারেন্টিনে নিতে হবে। ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমি সাবধান করে দিতে চাই, কারও আত্মীয় এটা বলে যেন বের করে নেওয়া না হয়।’

তিনি বলেন, ‘একটা কথা বলতে চাই, যারা হাত পেতে নিতে পারবে না, তাদের খেয়াল রাখতে হবে। আর আমরা যে ত্রাণ দিচ্ছি সাহায্য করছি তা যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা দেখতে হবে। এখানে জনপ্রতিনিধিদের বিরাট দায়িত্ব রয়েছে। ১০ টাকা কেজি চাল ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত চালু করা হবে।’

মৌলভীবাজার জেলার সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সংসদ সদস্য স্থানীয় বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথা জানান।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’
‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে