করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ০১:৫৮ আপডেট : ২১ মে ২০২০, ০২:০০

ইইউ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩ হাজার ১০০ কোটি টাকা (২৭ কোটি ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সহায়তা খাদ্য নিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়নসহ অন্যান্য সহযোগিতায় বাড়তি হিসাবে দেওয়া হচ্ছে। বুধবার (২০ আগস্ট) ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ইইউ সদস্য রাষ্ট্রগুলি এবং ইউরোপিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলি একযোগে ‘টিম ইউরোপ’ গঠন করেছে। সারাবিশ্বের জন্য কোভিড-১৯ প্রতিরোধে তারা ২ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিম ইউরোপ করোনাভাইরাসের জন্য প্রায় ৩৪ কোটি ইউরো বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে। ভবিষ্যতে আরও তহবিল জোগাড় করা হতে পারে। এই তহবিলের মধ্যে প্রায় ২৭ কোটি ইউরো অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবহার করা হবে। এই ২৭ কোটি ইউরো এর মধ্যে নয় কোটি ইউরো রফতানি খাতের শ্রমিকদের নগদ সহায়তার জন্য অনুদান দিচ্ছে ইইউ। দুই কোটি ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। এছাড়া সামাজিক সুরক্ষা পদক্ষেপের জন্য ১৫ কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স।
রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সাড়ে ৬ কোটি ইউরো সহায়তা দেওয়া হবে এবং এরমধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো দেবে ইইউ এবং ৪ কোট ৮০ লাখ ইউরো দেবে জার্মানি। এছাড়া স্বাস্থ্য খাতের জন্য ৫৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে এই বরাদ্দের অধীনে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি