করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৩:৩৩ আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৩:৫৬

ওবায়দুল কাদের স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুই দিন প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১২ আগস্ট) সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে তিনি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ, মৃত্যুসহ বিভিন্ন তথ্য নিয়ে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের আপডেট বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে। তাই বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও অনুরোধ জানাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার এ সময়ে সরকার জনসমাবেশ বা কোনও ধরনের সমাগমপূর্ণ কর্মসূচি সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে। সরকার যেকোনও অপরাধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। কোনও ধরনের অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। এসব নিয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি করোনার সংক্রমণকে উৎসাহিত  করতে পারে।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যে কোনও মামলার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এ বিষয়ে  সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কিছু কিছু গণপরিবহন সরকারি নির্দেশনা মানছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা স্বাস্থ্যবিধি মানছে না, বেশি ভাড়া নিচ্ছে, আবার অর্ধেক যাত্রীর পরিবহনের নির্দেশনা উপেক্ষা করে গাড়ি ভর্তি যাত্রী নিচ্ছে। যারা নির্দেশনা মানছে না, তাদের বিরেুদ্ধে মালিক সমিতিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধের পাশাপাশি বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন-

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন বন্ধ কেন? 

‘ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না’

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
সর্বশেষ খবর
মার্কিন দূতের শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
মার্কিন দূতের শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প