কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ২৩:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০০:৪৯

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের লাশ উদ্ধার কুয়েতে বাংলাদেশি এক নারী (৫৬) ও তার মেয়ের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। দেশটির জিলিপ অঞ্চলে একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত ওই নারীর নাম মমতা এবং তার মেয়ের নাম স্বর্ণলতা। বাংলাদেশে তাদের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতো। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনিসুজ্জামান বলেন, ‘আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।’

রাষ্ট্রদূত আরও জানান, দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার