অবশেষে চার দিনের সম্মেলনে বসছে বিজিবি-বিএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩১

বিজিবি ও বিএসএফ সম্মেলন হবে না বলে জানানোর পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর)  থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর ) পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্পেশাল এয়ার ক্রাফটে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা পৌঁছাবেন। তবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে সম্মেলনের যৌথ আলোচনার দলিল (JRD-Joint Record of Discussions) স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন। 

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কথা বলে ’সম্মেলন হচ্ছে না’ বলে জানানো হয়।

আরও পড়ুন- বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না 

 

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’