সৌদিতে বিমানের আরও ১২টি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

বিমান বাংলাদেশ

সৌদি আরবে আরও ১২টি ফ্লাইটের অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে প্রবাসীদের সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেদ্দা রুটে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৫টি ফ্লাইট রয়েছে বিমানের। ২২-২৪ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৮ সেপ্টেম্বর, ২৫-২৮ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৯ সেপ্টেম্বর, ২৯ মার্চ হতে ৩১ মার্চের রিটার্ন টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ১ এপ্রিল থেকে ৪ এপ্রিলের রিটার্ন টিকিটধারীরা ১ অক্টোবর, ৫ থেকে ৮ এপ্রিলের টিকিটধারীরা ২ অক্টোবর বিমানের সেলস সেন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রিয়াদ রুটে ২, ৪, ৯, ১১ অক্টোবর ৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২২-২৩ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৯ সেপ্টেম্বর, ২৪-২৫ সেপ্টেম্বরের টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ২৬-২৭ সেপ্টেম্বরের টিকিটধারীরা ৩ অক্টোবর, ২৯-৩০ মার্চের টিকিটধারীরা ৪ অক্টোবর বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
দাম্মাম রুটে ১, ৩, ৫ অক্টোবর ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ১৬-১৯ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৮ সেপ্টেম্বর, ২১-২৪ মার্চের রিটার্ন টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ২৬-৩০ মার্চের রিটার্ন টিকিটধারীরা ১ অক্টোবর টিকিট সংগ্রহ করতে পারবেন।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান