চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ০৯:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১২:২৯

শহীদুল ইসলাম খোকন

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টায় উত্তরা আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

তাঁর পরিবার সূত্র এবং গীতিকার ও সাংবাদিক কবির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখগহ্বরের মোটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়েছিলেন তিনি। এই গুণী নির্মাতার উন্নত চিকিৎসার জন্য সরকারও এগিয়ে আসে। তাঁকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে  নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়ে দেন, এ রোগের নিরাময় সম্ভব নয়। এর পর তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। তখন থেকেই ধানমণ্ডি ও উত্তরার বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী নির্মাতা হিসেবে সব মহলের স্বীকৃতি পেয়েছেন শহীদুল ইসলাম খোকন । অভিনয়ও করেছেন অনেকগুলো ছবিতে তবে চলচ্চিত্র পরিচালনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সহকারী হিসেবে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তাঁর। তবে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ‘রক্তের বন্দী’। তবে প্রথম ব্যবসা সফল চলচ্চিত্রের নাম ‘লড়াকু’। মার্শাল আর্ট জানা দুই অভিনেতা রুবেল ও ড্যানি সিডাককে নিয়ে তৈরি করা এ চলচ্চিত্রটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়। বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেতা হুমায়ুন ফরীদিরও চলচ্চিত্রে অভিষেক হয় শহীদুল ইসলাম খোকনের হাত ধরে।   
তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’।

/এমএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি