বিলাসি ব্র্যান্ডে ছেঁড়াফাটা সোয়েটার, দামটা?

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ১৭:০৮আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:০৮

স্পেনের নামকরা ফ্যাশন ব্র্যান্ড বালেনসিয়াগা। ব্যবসা করছে একশ’ বছরেরও বেশি সময়। এতদিনে এসে বুঝি মতিভ্রম হলো ওদের। সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ডটি বের করেছে একটি নতুন সোয়েটার। একশ ভাগ ভার্জিন উল দিয়ে তৈরি সোয়েটারটার সমস্যা একটাই- দেখতে একবারে ছেঁড়াফাটা। গায়ে চাপালে মনে হবে, লোকটার বুঝি বাড়িঘর নেই, নেই আয় রোজগার। তাই বলে দামটা? গুনে গুনে এক লাখ ২৩ হাজার টাকা দিতে হবে ‘চালচুলোহীন’ এ সোয়েটারের জন্য।

এ সোয়েটার গায়ে চাপিয়ে দরিদ্র সাজার চেষ্টা করছে অনেকে

কেন এমন সোয়েটার বানালো বালেনসিয়াগা? উত্তরে প্রতিষ্ঠানটি, অনেকেই আছেন যারা ধনী হলেও নিজেকে গরিবি হালে উপস্থাপন করতে চান। এমন চালচলনে অনেকে নাকি এক ধরনের আনন্দও খুঁজে পান। তারা ওই লোকগুলো যাতে একটু ভালো কিছু গায়ে চাপিয়ে দরিদ্র সাজতে পারেন, তাদের জন্যই ‘ডেস্ট্রয়েড ক্রুনেক’ নামের এ সোয়েটার।

ইতোমধ্যে দারিদ্র্যকে উপহাস করা এ সোয়েটার কিনে অনেকে ইনস্টাগ্রামে ছবিও দিচ্ছে। ক্যাপশনে লিখে দিচ্ছেন, ‘দরিদ্র হলে আমাকে দেখতে যেমন লাগবে।’ অনেকে আবার দাম দেখে ঝাল ঝাড়ছেন টুইটারে। কেউ বলছেন, ব্যাটারা কোনও গুহা থেকে পাঁচ শ’ বছর আগের সোয়েটারটা বের করে এখন বিক্রি করার ধান্ধায় নেমেছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা