যে বাড়িতে রাত কাটালেই পাবেন ১০ হাজার টাকা

ঘটনা সত্য ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ০৬:২০আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৬:২২

পুরনো বাড়িটা দেখে ভালোই লাগলো। কিন্তু কিনতে গিয়ে শুনলেন এ বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কারও। কিংবা প্রতিবেশীরা মাঝে মাঝেই রাত-বিরাতে বাড়ির ভেতর একটা ছায়ামূর্তিকে ‍ঘুরতে দেখে। যতই অবিশ্বাসী হোন না কেন, কেনার আগে খানিকটা উসখুশ করবেনই। এমন সমস্যায় পড়েছে হংকংয়ের কিছু রিয়েল এস্টেট কোম্পানি। সেখানকার বেশ কিছু পরিত্যক্ত বাড়ি বিক্রি হচ্ছে না ভূতের ভয়ে! সম্ভাব্য ক্রেতার মন থেকে ভয় দূর করতে তাই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান চাকরি দিচ্ছে অভিনব এক পদে—হন্টেড হাউস টেস্টার। বাংলা করলে দাঁড়াবে ভুতুড়ে বাড়ি পরীক্ষক।

এদের কাজই হবে ভুতুড়ে বাড়িগুলোতে একা একা রাত কাটানো। রাত্রিযাপনের ভিডিও করে কিংবা অনলাইনে ভিডিও কল দিয়ে তারা ক্লায়েন্টদের দেখাবেন, এই বাড়িতে ভূত নেই। আর রাত কাটানোর পর সেই পরীক্ষক যদি বেঁচেবর্তে ফিরে আসেন তবেই তো প্রমাণ হয় যে বাড়িটা ‘নিরাপদ’।

কিন্তু এমন কাজ করার জন্য থাকা চাই সিক্স প্যাক বুকের পাটা। বিপরীতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রস্তাবটাও নেহায়েত মন্দ নয়। ‘ভুতুড়ে বাড়ি’তে কাটানো প্রতি মিনিটের জন্য এক ইউয়ান করে দেওয়া হবে সেই পরীক্ষককে। অর্থাৎ বিকাল থেকে সকাল পর্যন্ত কোনোমতে ১২-১৩ ঘণ্টা কাটালেই বাংলাদেশি টাকায় তিনি পাবেন প্রায় ১০ হাজার টাকা।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

/এফএ
সম্পর্কিত
হংকংয়ের মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইয়ের ২০ বছর কারাদণ্ড
হংকংয়ের লাইকে মুক্তি দিতে শি জিনপিংকে ট্রাম্পের অনুরোধ
হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমি লাই দোষী সাব্যস্ত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার